আবার তেঁতুলগাছের মগডালে কুড়িগ্রামের সেই নারী
একমাসের ব্যবধানে আবারও তেঁতুলগাছের মগডালে দেখা গেছে কুড়িগ্রামের উলিপুর উপজেলার গোড়াই আনন্দবাজারের সেই নারীকে। সোমবার সকালে স্থানীয় লোকজন সাজেদা বেগম (৪৫) নামের সেই নারীকে পুকুরপাড়ের গাছের মগডালে বসে থাকতে দেখেন। পরে তিনি গাছের ডাল বেয়ে পাশের পুকুরের পানিতে ঝাপ দেন। সাজেদা বেগম গোড়াই আনন্দবাজার এলাকার বাসিন্দা এবং আবু সাইদের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোর থেকে সাজেদা বেগমকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরপাড়ের তেঁতুলগাছের মগডালে তাকে দেখতে পান। প্রত্যক্ষদর্শীরা জানান, গাছের ডালে সাজেদা কখনো বসা, কখনো শোয়া অবস্...