পাকিস্তানের হামলায় শিশুসহ ১৩ জন নিহতের দাবি আফগানিস্তানের
আফগানিস্তানের সরকার বুধবার জানিয়েছে, পাকিস্তানের বিমান হামলায় তিনটি প্রদেশে শিশুসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে ওই হামলা চালানো হয়। তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক্সে দেওয়া পোস্টে জানিয়েছেন, প্রদেশ তিনটি হলো কুনার, খোস্ত ও পাকতিকা। নিহতদের মধ্যে ১১ জন শিশু, একজন নারী এবং একজন বৃদ্ধ আছেন। মুজাহিদ আরও জানান, হামলায় আরও ১৪ জন নারী ও শিশু আহত হয়েছেন। তিনি এই আগ্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছেন। তবে হামলাটির বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে তাৎক্ষণিক মন্তব্য করা হয়নি। ইসলামাবাদ এর আগেও আফগানিস্তানে হামলা চালিয়েছিল। তখন বলা হয়েছিল, অভিযান চালানো হয় &lsq...