পুশইনের প্রতিবাদে সীমান্তবর্তী জেলায় সমাবেশ করবে জামায়াত জোট
বাংলাদেশে পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে ১২ জুন শুক্রবার দেশের সীমান্তবর্তী সব জেলাসহ সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রতিবাদ সমাবেশ করবে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্য। ১৫ জুন সোমবার রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ করবে জোট। বুধবার দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচি ঘোষণা করেন ১১–দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। আগের দিন লিয়াজোঁ কমিটির সভায় এই কর্মসূচি গ্রহণ করা হয়। সংবাদ সম্মেলনে হামিদুর রহমান আযাদ বলেন, দেশের সীমান্ত আজ অরক্...