দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড়
চার বছর পরপর যখন বিশ্বের সেরা দলগুলো মাঠে নামে, তখন শুধু অংশগ্রহণকারী দেশগুলো নয়, ফুটবলপ্রেমী পুরো পৃথিবীই যেন এক উৎসবে মেতে ওঠে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। বরং অনেক সময় মনে হয়, বিশ্বকাপে অংশ না নিয়েও ফুটবল উন্মাদনায় বিশ্বের বড় বড় দেশের সঙ্গে পাল্লা দেয় বাংলাদেশ। খেলার এ সময়টায় দেশের শহর থেকে গ্রাম– সবখানেই শুরু হয় উৎসবের আমেজ। ছাদে ছাদে উড়ে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, স্পেন কিংবা ফ্রান্সের পতাকা। চায়ের দোকানের আড্ডা জমে ওঠে প্রিয় দল ও প্রিয় খেলোয়াড়কে ঘিরে। সামাজিক মাধ্যমে চলে তর্ক-বিতর্ক, হাসি-ঠাট্টা আর ভবিষ্যদ্বাণী। এই উন্মাদনা থেকে দূরে থাকেন না দেশের শোবিজ অঙ্গনের তারকারাও। অভিন...