উচ্চ মূল্যস্ফীতির কবলে পড়বে সাধারণ মানুষ
বা‌জে‌টে ক‌র ও ভ্যাটের সীমা বৃ‌দ্ধি‌র কার‌ণে সাধারণ মানুষ মূল্যস্ফীতি‌তে পড়‌বে ব‌লে দা‌বি ক‌রে‌ছে জামায়া‌তে ইসলামী। শুক্রবার রাজধানীর মগবাজা‌রে দলীয় কার্যাল‌য়ে সংবাদ স‌ম্মেলনে দ‌লের সে‌ক্রেটা‌রি মিয়া গোলাম পরওয়ার ব‌লেন, বাজেট লক্ষ্যহীন ও সাধারণ মানুষের পকেট কাটার। প্রস্তা‌বিত বাজেট ঋণনির্ভর, উচ্চাভিলাষী, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের। জামায়াত প্রস্তাবিত বাজেট সংশোধন করে সাধারণ মানুষের ওপর থেকে করের বোঝা কমানোর এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছে।...