আগস্টে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আগস্টের শেষ দিকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। গতকাল শুক্রবার বিকেলে পাবনার ঈশ্বরদীতে গোলটেবিল বৈঠক ও সেমিনারে তিনি এ কথা বলেন। মন্ত্রী আরও বলেছেন, ২০২৭ সালের এপ্রিল মাসে কেন্দ্রটির দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি (নিউক্লিয়ার ফুয়েল) লোডিং সম্পন্ন হবে বলে তিনি আশাবাদী। ঈশ্বরদীর স্বপ্নদ্বীপ রিসোর্ট মিলনায়তনে আয়োজিত পারমাণবিক শক্তির কৌশল, বাস্তবতা ও বাংলাদেশের ভবিষ্যৎ পথনির্দেশনা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, পারমাণবিক প্রযুক্তিতে বাংলাদে...