‘মারতে মারতে তারা বলছিল তুই আসামি, চুপ থাক, একটা কথাও বলবি না’
‘বিমানবন্দর থেকে একটি অটোরিকশা করে বাসায় ফিরছিলাম। হঠাৎ ডিবি পুলিশ পরিচয়ে কয়েকজন অটোরিকশাটি থামায়। গাড়ি থামাতেই চালকের কাছ থেকে গাড়ির কাগজপত্র নিয়ে নেন। আমাকে গাড়ি থেকে নামিয়ে গলায় ধাক্কা দিয়ে পুলিশের গাড়িতে তোলার চেষ্টা করা হয়। নিজেকে জাতীয় দলের ক্রিকেটার হিসেবে পরিচয় দিই। পরিচয়পত্রও দেখাই। তবু ঘটনাস্থলেই খুলশী থানার এসআই শফিকুল ইসলাম হাতে থাকা লাঠি দিয়ে মারতে থাকেন। সাদা পোশাকে থাকা (পুলিশের সোর্স সোহেল) এক ব্যক্তিও হাতে থাকা পাইপ দিয়ে পেটাতে থাকে। ক্রিকেটার পরিচয় দিলেও তারা মারধর থামায়নি। মারতে মারতে তারা বলছিল তুই আসামি, চুপ থাক, একটা কথাও বলবি না। এক পর্যায়ে একটি অটোরিকশায় তুলে...