বিশ্বকাপ জিতবে কোন দল? চার এআই চ্যাটবটের পছন্দ একই
ফিফা বিশ্বকাপ ২০২৬ এর যাত্রা সবে শুরু হয়েছে। এখনো নিজেদের প্রথম ম্যাচ খেলেনি বেশ কয়েকটি শিরোপাপ্রত্যাশী দল। তবে টুর্নামেন্টের শুরুতেই ফুটবলপ্রেমীদের মনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে- শেষ পর্যন্ত শিরোপা জিতবে কে? এই প্রশ্নের উত্তর খুঁজতে চারটি জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবটের দ্বারস্থ হয়েছিল ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। মজার বিষয় হলো, চারটি চ্যাটবটই সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে একই দলের নাম বলেছে। প্রতিবেদনে বলা হয়েছে, চ্যাটজিপিটি, ক্লদ, গুগল জেমিনি এবং মাইক্রোসফট কোপাইলটকে একই প্রশ্ন করা হয়- ‘ফিফা বিশ্বকাপ ২০২৬ জেতার সর্বোচ্চ সম্ভাবনা কোন দলের?’ চারটি এআই মডেলই তাদে...