ড্র ম্যাচে ছায়া হয়ে থাকলেন রোনালদো
ফুটবল বিশ্ব এখনও দুজন তারকা ফুটবলারকে কেন্দ্র করে আবর্তিত, একজন আর্জেন্টিনার লিওনেল মেসি, অন্যজন পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো। ভিন্ন দুই দেশে খেলেও একে অন্যের অলিখিত প্রতিদ্বন্দ্বী। এই রেসে গত চার বছরে পর্তুগিজ স্টারকে যোজন যোজন পেছনে ফেলে মেসি পৌঁছে গেছেন অমরত্বের চূড়ায়, বিশ্বকাপ জিতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সর্বকালের সেরাদের তালিকায়। এই বিশ্বকাপেই তো আর্জেন্টিনাকে উড়ন্ত সূচনা দিয়েছেন মেসি। রোনালদো যা করতে পারেননি পর্তুগালের জন্য। গতকাল বুধবার তাঁর দল ১-১ গোলে ড্র করেছে কঙ্গোর বিপক্ষে। ৫২ বছর পর বিশ্বকাপে ফেরা ডিআর কঙ্গোর জন্য এই ড্র জয়ের সমান। আর এই ড্র ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদো নিজের...