নেইমারকে নিয়ে ‘রসিকতা' ব্রাজিল প্রেসিডেন্টের
ব্রাজিল ফুটবল দলের প্রাণভোমরা নেইমার জুনিয়রকে নিয়ে ব্যঙ্গাত্মক রসিকতা করেছেন দেশটির প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা। শুক্রবার একটি অনুষ্ঠানে সেখানে উপস্থিত এক শিশুর কাছে তিনি জানতে চান, ব্রাজিল দলের সেরা ফুটবলার কে? উত্তরে শিশুটি নেইমারের নাম বলে। প্রত্যুত্তরে লুলা দা সিলভা মজা করে শিশুটির উদ্দেশে বলেন, ‘বিশ্বকাপে নেইমার তো খেলছেই না! তিনি হলেন বিশ্বের প্রথম হোম অফিস করা খেলোয়াড়, যাকে দলে ডাকা হয়েছে। গতকালই ইন্টারনেটে এটা দেখলাম। এমন দিনও আসবে, যখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে জাতীয় দল বানাতে হবে। এগারোজন পেলের দল!’ নেইমার ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারো সম...