মিস ইউনিভার্সের মঞ্চে মাতৃত্বের গল্প তুলে ধরলেন মাহি
মায়ের ভালোবাসার কোনো সীমানা নেই। দেশ, ভাষা কিংবা সংস্কৃতি–সবকিছুর ঊর্ধ্বে এই অনুভূতি। পৃথিবীর প্রতিটি মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা সেই চিরন্তন বন্ধনকেই এবার বিশ্বমঞ্চে তুলে ধরলেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। আজ বাংলাদেশ সময় ভোর ৫টায় অনুষ্ঠিত হয় ৭৫তম মিস ইউনিভার্সের জাতীয় কস্টিউম প্রতিযোগিতা। সেখানেই মাতৃত্বকে উপজীব্য করে তৈরি বিশেষ পোশাকে দেখা যায় তাঁকে। ‘মাতৃত্ব-ভালোবাসার এক সর্বজনীন বন্ধন’– এই ভাবনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে মাহির পোশাকটি। এর নকশায় ফুটিয়ে তোলা হয়েছে জন্মের বিস্ময় থেকে শুরু করে সন্তানের জন্য মায়ের আজীবনের ত্যাগ, যত্ন ও নিঃস্বার্থ ভাল...