কুমিল্লায় এক ট্রেনের ইঞ্জিন বিকল অন্যটির বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় ‘সোনার বাংলা এক্সপ্রেসের’ ইঞ্জিন বিকল এবং ‘মেঘনা এক্সপ্রেসের’ লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। এতে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ রয়েছে। এতে বিভিন্ন স্টেশনে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হাসানপুর স্টেশনে ইঞ্জিন বিকল ও একই সময়ে গুণবতী এলাকায় লাইনচ্যুতির ঘটনা ঘটে। লাকসাম জংশন স্টেশন মাস্টার ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এক ঘণ্টার বেশি সময় ধরে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। দুটি লাইনের যেকোনো একটি সচল করা গেলেই ট্রেন চলাচল পুনরায় শুরু হবে। নাঙ্গলকোটের স্টেশন ম...