বর্ণবাদী শব্দ ব্যবহারের অভিযোগ, ‘লাভ আইল্যান্ড ইউএসএ’ ছাড়লেন আলান্না কাইজার
যুক্তরাষ্ট্রের জনপ্রিয় রিয়েলিটি ডেটিং শো লাভ আইল্যান্ড ইউএসএ থেকে বর্ণবাদী শব্দ ব্যবহারের অভিযোগে আরেক প্রতিযোগীকে সরিয়ে দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার পুরোনো কিছু পোস্ট সামনে আসার পর এ সিদ্ধান্ত নেয় অনুষ্ঠানটির কর্তৃপক্ষ। প্রতিযোগী আলান্না কাইজারের বিরুদ্ধে অভিযোগ, একটি পুরোনো ভিডিওতে তিনি একটি গানের সঙ্গে ঠোঁট মিলিয়ে একটি বর্ণবাদী গালি উচ্চারণ করেছিলেন। এ ছাড়া ইনস্টাগ্রামের একটি মন্তব্য এবং স্ন্যাপচ্যাটের একটি বার্তায়ও একই শব্দ ব্যবহার করেছেন বলে অভিযোগ উঠেছে। মার্কিন গণমাধ্যম ভ্যারাইটিসহ একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, এসব পোস্ট একটি ব্যক্তিগত (প্রাইভেট) অ্যাকাউন্টে ছিল। কাইজার অনুষ...