মমেক হাসপাতালে ১১ ঘণ্টায় চার শিশুর মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে হামের প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। সর্বশেষ শুক্রবার দুপুর সাড়ে ১২টা থেকে রাত ১১টা পর্যন্ত এই হাসপাতালে হামের উপসর্গে চার শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতাল সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে ১৬ জন নতুন রোগী ভর্তি হয়। ৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বর্তমানে হাসপাতালে ৯৪ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। এ বছরের ১৭ মার্চ থেকে ২৭ জুন পর্যন্ত মমেক হাসপাতালে মোট ২ হাজার ৩৭৮ জন শিশু ভর্তি হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২ হাজার ২২৬ জন। এখন পর্যন্ত হাম ও এর জটিলতায় মোট ৫৮ জনের মৃত্যু হয়েছে। জানা যায়, শুক্রবার দুপুর ১২টা ৪০ মিনিটে হালুয়াঘাটের শাপ...