যশোরে পিকআপ মোটরসাইকেলের সংঘর্ষে স্কুল শিক্ষক নিহত
যশোরে পিকআপ মোটরসাইকেলের সংঘর্ষে সেলিম রেজা (৪০) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। আজ রোববার সকালে ৮টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের হাশিমপুরে এ ঘটনা ঘটে। নিহত সেলিম রেজা বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের খালিয়া গ্রামের লুৎফর রহমানের ছেলে। তিনি সদর উপজেলার লেবুতলা মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক হিসবে কর্মরত ছিলেন। স্থানীয়রা জানান, সেলিম রেজা মোটরসাইকেলযোগে যশোরের বাসা থেকে খাজুরার দিকে যাচ্ছিলেন। হাশিমপুর আহার রেস্টুরেন্টের সামনে পৌঁছালে বিপরীতগামী অজ্ঞাত এক পিকআপের সঙ্গে সংঘর্ষে সড়কে ছিটকে পড়েন। এ সময় ঢাকাগামী অজ্ঞাত এক পরিবহনের চাকায় পিষ্ট হলে ঘটনাস্থলেই ওই শিক্ষকের মৃত্যু হয়। যশোরের ইছা...