নিরাপত্তা বনাম উৎপাদনশীলতার অসম কর্মসংস্থান খাত
বর্তমানে রাষ্ট্র বেসরকারি বিনিয়োগ, উৎপাদন, কর্মসংস্থান, রপ্তানি, উদ্যোক্তা সৃষ্টি, এসএমই প্রবৃদ্ধি, স্টার্টআপ এবং শিল্পবৈচিত্র্যে বেশি গুরুত্ব দিচ্ছে। সাম্প্রতিক বাজেট ভাষণেও এগুলোকে ভবিষ্যৎ প্রবৃদ্ধির ভিত্তি বলা হয়েছে। কিন্তু এখনও দেশের বেশির ভাগ তরুণ সরকারি চাকরিকেই প্রাধান্য দিয়ে থাকে। সমস্যাটি মূলত তৈরি হয়েছে সরকারি ও বেসরকারি চাকরির মধ্যে ভারসাম্যহীনতার কারণে। তাই পুরোনো প্রশ্নটি নতুন করে তুলে ধরা যায়: কেন বেসরকারি খাত এখনও তরুণদের কাছে যথেষ্ট নিরাপদ বিকল্প হয়ে উঠতে পারেনি? এর মূল কারণ কেউ শুধু বেতন দেখে সিদ্ধান্ত নেয় না। সে দেখে চাকরি টেকসই কিনা; অসুস্থ হলে সুরক্ষা আছে কিনা; বৃদ্ধ বয়সে প...