মেক্সিকোর গির্জাতেও বিশ্বকাপ ফুটবল
বিশ্বে তরুণদের মাঝে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ার পাশাপাশি ধর্মের প্রতি আগ্রহ কমছে। স্বনামখ্যাত জরিপ সংস্থা পিউ রিসার্চ সেন্টার ও গ্যালাপ পোলিংয়ের জরিপে দেখা গেছে উত্তর আমেরিকার দেশগুলোতে ধর্মীয় আচার পালনে মানুষের অনীহা বাড়ছে। বর্তমানে যুক্তরাষ্ট্রে খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতি তিনজনের একজন গড়ে সপ্তাহে এক দিন গির্জায় যান। যেটা আগের দশকগুলোর তুলনায় অনেকটাই কম। বিশ্বকাপ সামনে রেখে ধর্ম প্রচারে গির্জায় ফুটবল ম্যাচ সম্প্রচারসহ নানা উদ্যোগ দিয়েছে টুর্নামেন্টের আয়োজক যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর একাধিক ধর্মীয় সংগঠন। স্থানীয় গির্জাগুলো তরুণদের আকৃষ্ট করতে একসঙ্গে বিশ্বকাপ ম্যাচ দেখার আয়োজনসহ ফুটবলকেন্দ্রিক...