আদালত অবমাননার দায়ে নারী চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড
জামালপুরে আদালত অবমাননার দায়ে সানজিদা ইসলাম নামের এক চিকিৎসককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ২৫০ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় দেন। কারাদণ্ডাদেশ পাওয়া ওই নারী চিকিৎসক জামালপুর জেনারেল হাসপাতালের মেডিকেল রিপোর্ট চিকিৎসক। একাধিকবার সমন জারি করার পরও ধর্ষণ মামলায় সাক্ষ্য দিতে আদালতে না আসায় তাকে এই শাস্তি দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মো. ফজলুল হক জানান, জামালপুরের বকশীগঞ্জ থানায় দায়ের করা একটি ধ...