শিল্প খাতে নিম্ন প্রবৃদ্ধি ও স্থবিরতার কারণ
‘দুই বছরে পাঁচ শতাধিক শিল্পকারখানা বন্ধ’– এটি ছিল গত ৩ জুলাইয়ের সমকালের শীর্ষ সংবাদ। সংবাদে ওঠে আসা তথ্যগুলো উদ্বেগজনক মনে হলেও ঘটনাটি আকস্মিক নয়। গত প্রায় দুই বছর ধরে দেশে যে ধরনের রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা বিরাজমান ছিল, তাতে শিল্প খাতে এমনটি ঘটাই স্বাভাবিক। তবে এ ধরনের সামাজিক-রাজনৈতিক অস্থিরতার বাইরেও শিল্প খাতকে ঘিরে রাষ্ট্রের কিছু নীতিগত সমস্যাও আজ অনেক বছর ধরে চলে আসছে, যেগুলোর ব্যাপারে সংশ্লিষ্ট রাষ্ট্রীয় কর্তৃপক্ষের ধারণাগত উপলব্ধিতে যেমন ঘাটতি রয়েছে, তেমনি সেসব ঘাটতি পূরণের লক্ষ্যে আনুষঙ্গিক নীতি ও দলিল সংশোধনের ব্যাপারেও রয়েছে ব্যাপক উদ্যমহীনতা। অন্যদিকে নতুন শিল্...