‘দিন শেষে নিজের দেশে ফিরে আসার আনন্দই আলাদা’
ভ্রমণ আমার কাছে শুধু অবসর কাটানোর মাধ্যম নয়, বরং নিজেকে নতুন করে আবিষ্কারের সুযোগ। কখনও বন্ধুদের সঙ্গে ব্যাকপ্যাক কাঁধে বেরিয়ে পড়া, কখনও দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলা, আবার কখনও পাড়ি জমানো বিদেশে। ভ্রমণের প্রতি আমার এমনই এক দুর্নিবার আকর্ষণ। এইতো গত মাসের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলাম। ঘুরে এলাম যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ডের একটি পামকিন বাগান। জায়গাটি ছিল বেশ চমৎকার। চারদিকে সারি সারি কুমড়া, কোথাও ছোট, কোথাও বড়, আবার কোনোটি বেশ অদ্ভুত আকৃতির। এত কুমড়া একসঙ্গে আগে কখনও দেখিনি! কুমড়াগুলো সাজিয়ে রাখা হয়েছে নানারকমভাবে। কোথাও কুমড়ার স্তূপ, কোথাও আবার কুমড়া...