‘দাদা’র প্রথম লুক করে মুক্তির তারিখ ঘোষণা, রাজকুমারকে বার্তা সৌরভের
ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলির জন্মদিনে প্রকাশ্যে এলো তার বায়োপিকের প্রথম লুক। সিনেমায় সৌরভের চরিত্রে অভিনয় করছেন বলিউড অভিনেতা রাজকুমার রাও। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে সিনেমাটির মুক্তির তারিখও। বুধবার প্রকাশিত ফার্স্ট লুকে দেখা যায়, লর্ডসের ঐতিহাসিক সেই মুহূর্তকে পুনর্নির্মাণ করেছেন রাজকুমার রাও। খালি গায়ে হাতে জার্সি ঘুরিয়ে উদযাপন করছেন তিনি। ২০০২ সালের ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের পর লর্ডসের ব্যালকনিতে সৌরভ গাঙ্গুলির সেই উদযাপন ক্রিকেট ইতিহাসের অন্যতম স্মরণীয় দৃশ্য। ফার্স্ট লুক প্রকাশের পর নিজের সামাজিক মাধ্যমে ছবিটি শেয়ার করে সৌরভ লিখেছেন, ‘তোমাকে আমার রূপে দেখার জন্য মুখিয়ে...