প্রধানমন্ত্রী কে, তা আপনারা বসে ঠিক করুন
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সমালোচনা করে তাকে উদ্দেশ করে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের বলেছেন, দেশে প্রধানমন্ত্রী কে, তা আমরা বুঝে উঠতে পারি না। কখনও মনে হয় সালাহউদ্দিন প্রধানমন্ত্রী, আবার কখনও মনে হয় তারেক রহমান প্রধানমন্ত্রী। কে প্রধানমন্ত্রী– আপনারা বসে ঠিক করুন। আজ বৃহস্পতিবার কক্সবাজারের টেকনাফ পৌরসভার শাপলা চত্বরে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। আব্দুল্লাহ আল জাবের বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর মূল দায়িত্ব দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করা। কিন্তু তিনি...