রেফারির সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়, কী বলেছিলেন মেসি?
সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার ১২০ মিনিটের শ্বাসরুদ্ধকর ম্যাচে ৩-১ গোলে জিতেছে আর্জেন্টিনা। রোমাঞ্চকর এই লড়াইয়ে আলাদা করে আলোচনায় এসেছে একটি মুহূর্ত। মাঠে লড়াইয়ের মধ্যে হঠাৎ নজর কাড়ে রেফারির সঙ্গে লিওনেল মেসির উত্তপ্ত বাক্যবিনিময়ের একটি ঘটনা। টেলিভিশনের ক্যামেরা ও সামাজিকমাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়ে সেই দৃশ্য। ম্যাচ চলাকালে ৩৮ বছর বয়সী পর্তুগিজ রেফারি জোয়াও পেদ্রো পিনেইরোর সঙ্গে তর্কে জড়ান মেসি। মূলত রেফারির কথা বলার ধরন ও আচরণ নিয়ে তীব্র আপত্তি জানান আর্জেন্টাইন তারকা। মাঠে দলের অধিনায়ক হিসেবে নিজের সম্মান ও অবস্থানের প্রশ্নে অনড় থেকে সরাসরি রেফারির ম...