পাহাড় থেকে পড়ে আহত হাতিকে বাঁচানো গেল না
কক্সবাজারের টেকনাফে একটি পাহাড়ের ওপর থেকে গত শনিবার নিচে গড়িয়ে পড়ে আহত হয় একটি বন্য হাতি। প্রায় ৩০০ ফুট নিচে গড়িয়ে পড়ার সময় বিভিন্ন গাছের সঙ্গে ধাক্কা লেগে হাতিটির পেছনের দুই পা ভেঙে যায়, গুরুতর ক্ষত হয় পেটে। বিষয়টি অবগত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানও। খবর পেয়ে হাতিটির দ্রুত চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি। বন বিভাগ, টেকনাফ উপজেলা প্রাণিসম্পদ ভেটেরিনারি হাসপাতাল এবং দুলাহাজারা সাফারি পার্কের চিকিৎসকদের সমন্বয়ে হাতিটির চিকিৎসা শুরু হয়। তবে সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে গতকাল রোববার মারা যায় হাতিটি। স্থানীয় বাসিন্দারা জানান, বছরখানেকের মতো পাল থেকে বিচ্ছিন্ন হাতিটিকে একাই পাহাড়ি এলাকায় ঘুর...