খানাখন্দে ভরা সড়কে বৃষ্টি নামলেই ভোগান্তি
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের সলিংমোড় থেকে গাজীপুর বাজার পর্যন্ত ৬ কিলোমিটারের মতো সড়ক এখন হাজারো মানুষের কাছে দুর্ভোগের আরেক নাম। বৃষ্টি হলেই পথটির কোথাও কাদা, কোথাও হাঁটুসমান পানি, কোথাও আবার পানির নিচে লুকিয়ে থাকে গভীর গর্ত। দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কটির বুকজুড়ে তৈরি হয়েছে অসংখ্য খানাখন্দ। বৃষ্টিতে সেই গর্তগুলো পানিতে ঢেকে যায়। ফলে গর্তগুলোর অস্তিত্ব বোঝার উপায় থাকে না। এতে প্রতিদিনই পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী বিভিন্ন যানবাহন, মোটরসাইকেল, অটোরিকশা, ইজিবাইক ও ভ্যান দুর্ঘটনার কবলে পড়ছে। কখনও আহত হচ্ছেন যাত্রী, কখনও ক্ষতিগ্রস্থ হচ্ছে যানবাহন। অথচ জীবন-জীবিকার তাগিদে হাজারো মানুষ এ...