বিনিয়োগ তথ্যভাণ্ডার গড়ে তোলা হচ্ছে: কর্মশালায় বক্তারা
ময়মনসিংহে বাংলাদেশের শিল্প জরিপ নিয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) এবং সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম)-এর যৌথ উদ্যোগে একটি বিভাগীয় কর্মশালার আয়োজন করা হয়। আজ বুধবার আয়োজিত এ কর্মশালায় ময়মনসিংহ বিভাগের সরকারি কর্মকর্তা, বেসরকারি খাতের প্রতিনিধি, বিনিয়োগকারী এবং স্থানীয় অংশীজনেরা অংশগ্রহণ করেন। এ জরিপের পরিচয়, পরিধি ও যৌক্তিকতা তুলে ধরা এবং অঞ্চলের সম্ভাব্য খাত ও বিনিয়োগ সংক্রান্ত চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করাই ছিল কর্মশালার মূল উদ্দেশ্য। সানেমের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীত...