বাজারে চাহিদা থাকলেও বিক্রি হয়নি ৫৯ কোটি টাকার চিনি
দেওয়ানগঞ্জের জিল বাংলা চিনিকলের চার হাজার ৭০০ টন চিনি অবিক্রিত রয়েছে। যার বাজারমূল্য প্রায় ৫৯ কোটি টাকা। কর্তৃপক্ষের দাবি, বাজারে তুলনামূলকভাবে পরিশোধন করা চিনির মূল্য কম। কিন্তু সরকার নির্ধারিত চিনির মূল্য বেশি। সে কারণে ভোক্তা পর্যায়ে চাহিদা থাকলেও ডিলার বা ব্যবসায়ী পর্যায়ে দেশীয় চিনিকলে উৎপাদিত চিনির চাহিদা কম। ফলে অর্থবছর পেরিয়ে গেলেও মিলটিতে ৫৯ কোটি টাকার চিনি অবিক্রিত রয়েছে। জানা গেছে, ২০২৫-২৬ মাড়াই মৌসুমে জিল বাংলা চিনিকলে ৮৪ হাজার ৯০০ টন আখ মাড়াই করে চিনি উৎপাদন হয় পাঁচ হাজার ৩৪৮ টন। মিলটিতে ওই মৌসুমে আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা ছিল সাত হাজার ২০০ টন এবং চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল চার...