মাদক মামলায় জীবন নষ্ট করে দেব, মুম্বাইয়ে ছাত্রদের পুলিশের হুমকি
আটক হওয়া ছাত্ররা আবার বিক্ষোভে অংশ নিলে তাদের ‘জীবন নষ্ট’ করে দেওয়ার হুমকি দিয়েছেন ভারতের মুম্বাই পুলিশের এক সদস্য। এ ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনার ঝড় উঠেছে। দিল্লিতে শুরু হওয়া ছাত্র আন্দোলন মহারাষ্ট্রের এই শহরটিতেও দানা বাঁধছে। হুমকি দেওয়ার ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়ায় গতকাল বুধবার। এতে দেখা যায়, আটকের পর একটি পুলিশ ভ্যানে তুলে কয়েক শিক্ষার্থীকে হুমকি দিচ্ছেন পুলিশের এক সদস্য। ওই ভিডিওটি ছাত্রদের মধ্যেই কেউ একজন ধারণ করেছে। পুলিশের সদস্য বলেন, বিক্ষোভে ফিরে গেলে তাদের বিরুদ্ধে মাদকের মিথ্যা মামলা দেওয়া হবে। এক সময় তিনি বলেন, ‘এই মামলা দিয়ে জীবন ন...