আন্তর্জাতিক বাজারে গাড়ি রপ্তানির স্বপ্ন দেখছি
সমকাল: জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে আপনাদের বিনিয়োগের বর্তমান অবস্থা কী? মীর মাসুদ কবীর: আমরা বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্লটে কারখানা গড়ে তুলেছি। এটি একটি বিশাল প্রকল্প। ইতোমধ্যে আমাদের নিজস্ব তিনটি প্লান্ট বা কোম্পানি মিলিয়ে বিনিয়োগ প্রায় এক হাজার কোটি টাকার কাছাকাছি পৌঁছে গেছে। নতুন নতুন মডেল প্রবর্তনের সঙ্গে সঙ্গে এই বিনিয়োগ আরও বাড়তে থাকবে। অর্থাৎ এটি একটি চলমান প্রক্রিয়া। আমরা শুধুই অ্যাসেম্বল করছি না, একেবারে ফুল ম্যানুফ্যাকচারিং বা পূর্ণাঙ্গ উৎপাদনে যাচ্ছি। আমাদের কারখানায় প্রেসিং, ওয়েল্ডিং, পেইন্টিং থেকে শুরু করে অ্যাসেম্বলি এবং কোয়ালিটি কন্ট্রোল—পাঁচটি প্রধান...