কানাডায় স্নাতকোত্তর কাজের অনুমতি প্রত্যাখ্যানে ভারতীয় শিক্ষার্থীদের অনশন
কানাডার ক্যালগারিতে স্নাতকোত্তর কাজের অনুমতি (পোস্ট-গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিট–পিজিডব্লিউপি) প্রত্যাখ্যানের প্রতিবাদে অনশন কর্মসূচি পালন করেছেন ভারতীয় শিক্ষার্থীরা। শুক্রবার স্যাডলটাউন এলাকায় প্ল্যাকার্ড ও পোস্টার হাতে শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি পালন করেন। প্রতিবাদকারী শিক্ষার্থীদের দাবি, বৈধভাবে কানাডায় পড়াশোনা শেষ করার পরও তাদের ওয়ার্ক পারমিটের আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে, যা অন্যায্য। এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার করতে হবে। শিক্ষার্থীরা জানান, দুই বছর আগে ভর্তি হওয়ার সময় জানানো হয়েছিল, যে ডিপ্লোমা প্রোগ্রামে ভর্তি হচ্ছেন, সেটি পোস্ট-গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিটের জন্য যোগ্য। ত...