কলকাতায় খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও
ভারত সফরে যেতে পারে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল জাতীয় ফুটবল দল। আগামী অক্টোবরে কলকাতার ঐতিহাসিক সল্টলেক স্টেডিয়ামে তারা একটি প্রীতি ম্যাচ খেলতে পারে বলে জানিয়েছে ইএসপিএন ব্রাজিল। ম্যাচটি আয়োজনের লক্ষ্যে ইতোমধ্যে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এবং ভারতীয় আয়োজকদের মধ্যে আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। ২০২৬ বিশ্বকাপে ভারতে ব্রাজিল ফুটবল দলকে ঘিরে সমর্থকদের উন্মাদনা সিবিএফ কর্মকর্তাদের নজর কেড়েছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে কলকাতার ব্রাজিল সমর্থকদের উদযাপনের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর সেখানে সরাসরি ম্যাচ খেলার তাগিদ অনুভব করে সেলেসাও কর্তৃপক্ষ। ইএসপিএন ব্রাজিলের প্রতিবেদন অনুয...