তিন নেতা এক হলে সপ্তাহের মধ্যে সরকার পতন অনিবার্য: কর্নেল অলি
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাহিদ ইসলাম ও শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক—এই তিন নেতা এক হলে এক সপ্তাহের মধ্যে সরকারের পতন অনিবার্য হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। তিনি বলেন, তখন সরকার পালানোর কোনো পথ পাবে না। জুলাই গণহত্যার বিচার, সংবিধান সংস্কার এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সিলেট বিভাগীয় সমাবেশে ১১ দলীয় ঐক্যজোটের সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আজ শনিবার দুপুরে সিলেট নগরীর সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্নেল অলি বলেন, এই...