বই পড়েও মিলতে পারে মানসিক স্বস্তি, যা বলছেন বিশেষজ্ঞরা
মানসিক চাপ, বিষণ্নতা কিংবা জীবনের কঠিন সময় মোকাবিলায় ওষুধ বা কাউন্সেলিংয়ের পাশাপাশি এখন অনেকেই ভরসা রাখছেন বইয়ের ওপর। ‘বিবলিওথেরাপি’ নামে পরিচিত এই পদ্ধতিতে ব্যক্তির মানসিক অবস্থা ও প্রয়োজন অনুযায়ী বই পড়ার পরামর্শ দেওয়া হয়। বিশেষজ্ঞদের মতে, সঠিক বই নির্বাচন করা গেলে এটি মানসিক সুস্থতায় ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তবে এটি কোনোভাবেই চিকিৎসার বিকল্প নয়। যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ও গ্রন্থাগারিক এলিজাবেথ রাসেল ২০১৭ সালে ব্যক্তিগত জীবনের কঠিন এক সময় পার করছিলেন। দীর্ঘদিনের বিষণ্নতা, বিবাহবিচ্ছেদ এবং দুই সন্তানকে ঘিরে মানসিক চাপে ছিলেন তিনি। তখনই ত...