বৈষম্যের অভিযোগে শেকৃবির নবীনবরণ অনুষ্ঠান বর্জন ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে শুধু ছাত্রদলের নেতাদের বক্তব্য ও মঞ্চে বসার সুযোগ দেওয়া হয়েছে। এমন অভিযোগে বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা অনুষ্ঠান বর্জন করেছেন। রোববার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন- বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, সংসদ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য আনিছুর রহমান, স...