ছয় মাসে ২৫৭টি সাম্প্রদায়িক সহিংসতা, ৪৪ সংখ্যালঘু হত্যা
দেশে চলতি বছরের প্রথম ছয় মাসে ২৫৭টি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। সংগঠনটির হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত দেশে এসব সাম্প্রদায়িক সহিংসতার শিকার হয়েছেন ২৬১ জন মানুষ। এর মধ্যে ৪০টি ঘটনায় ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ৪৪ জন হত্যার শিকার হয়েছেন। গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের এক সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরা হয়। এতে বলা হয়, দেশের বিভিন্ন পত্রপত্রিকা, সংবাদমাধ্যম ও নিজস্ব সূত্রে সাম্প্রদায়িক সহিংসতা ও হত্যাকাণ্ডের এমন তথ্য পেয়েছেন তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন ঐক্য...