আতঙ্ক নয়, বৈজ্ঞানিক যাচাই শেষে ব্যবস্থা
দেশের বাজারে বিক্রি হওয়া বিভিন্ন টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে এসব পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বলেছে, পূর্ণাঙ্গ বৈজ্ঞানিক ও আইনগত যাচাই ছাড়া কোনো ব্র্যান্ড বা টুথপেস্টকে অনিরাপদ কিংবা নিম্নমানের ঘোষণা করা হবে না। একই সঙ্গে বাজার ও কারখানা থেকে নমুনা সংগ্রহ করে পুনরায় পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। পরীক্ষায় মান লঙ্ঘন বা অনুমোদনহীন উপাদান ব্যবহারের প্রমাণ মিললে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসটিআই এসব কথা জানিয়েছে। বিজ্ঞ...