নওগাঁয় বিলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবকের মৃত্যু
নওগাঁর পোরশা উপজেলায় বিলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার কাতকইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন বিলপাড়া গ্রামের শফিউদ্দিনের ছেলে মাহাবুর হোসেন এবং একই গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে আব্দুল আজিজ। নিহত আব্দুল আজিজের প্রতিবেশী তোফায়েল আহমেদ জানান, সকালে তারা বৈদ্যুতিক মোটরের সাহায্যে বিলের পানি সেচে মাছ ধরেন এবং সকাল ১০টার দিকে ধরা মাছ বাড়িতে নিয়ে যান। পরে দুপুর ১টার দিকে আবারও মাছ ধরতে বিলে যান। সেখানে আগে থেকেই চালু অবস্থায় থাকা মোটরের তার লিকেজ হয়ে পানিতে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে। তিনি আরও জানান, পানিতে নামার পর প্রথমে মাহাবুর হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হয়...