জলবায়ু পরিবর্তন ট্রাস্টের এমডি হিসেবে রওনাকুল ইসলাম টিপুর যোগদান
বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের (বিসিসিটি) নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী রওনাকুল ইসলাম টিপু আজ রোববার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। দায়িত্ব গ্রহণের পর তিনি ট্রাস্টের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং ট্রাস্টের অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্পগুলো স্বচ্ছতা, জবাবদিহি ও গতিশীলতার সঙ্গে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। কাজী রওনাকুল ইসলাম টিপু বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচি বাস্তবায়নে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রতি...