ট্রাক্টর দিয়ে ফুটবল মাঠ চাষের চেষ্টা, বাধা দিতে গিয়ে আহত ১৩
সাতক্ষীরার শ্যামনগরে সরকারি খেলার মাঠে ট্রাক্টর দিয়ে চাষের চেষ্টা ঘিরে সংঘর্ষে দুই নারীসহ ১৩ জন আহত হয়েছেন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে পৌর সদরের দেবালয় গ্রামে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে পুলিশের সঙ্গেও দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। আহতদের মধ্যে আহসান হাবীব (১২), রাশিদুল ইসলাম (২৭), সাইমুম (১৯) ও আবু হানিফা (১৮) শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। স্থানীয়দের দাবি, সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল হক দোলনের চাচাতো ভাই সাইফুল ইসলাম এবং তার সহযোগী রমজান আলীর নেতৃত্বে হামলার ঘটনা ঘটে। হাসপাতালে চিকিৎসাধীন রাশিদুল ইসলাম জানান, দেবালয় মৌজার প্রায়...