মোহাম্মদপুরে ‘ককটেল’ বিস্ফোরণ
রাজধানীর মোহাম্মদপুরে চাঁনমিয়া হাউজিংয়ের ৪ নাম্বার রোডে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার রাত ৮টার দিকে ওই রোডের একটি বাসার সামনে এই ঘটনা ঘটে। তবে এই ঘটনায় কেউ আহত বা হতাহতের খবর পাওয়া যায়নি। সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন। এসি মামুন বলেন, রাত ৮টার কিছু আগে বকুল মিয়া নামের এক ব্যক্তির বাসার সামনে মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা একটি ককটেল ফাটিয়ে পালিয়ে যায়। কারা এটি ঘটিয়েছে তা জানার চেষ্টা চলছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। তিনি বলেন, আমরা ফুটেজ সংগ্রহ করে জড়িতদ...