আবাসিক এলাকায় মশার কয়েল কারখানার পরিবেশগত ছাড়পত্র বাতিলের দাবি
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আবাসিক এলাকা নয়াপুরে প্রস্তাবিত মশার কয়েল কারখানার পরিবেশগত ছাড়পত্র বাতিল হওয়ার পর আবারও তা দেওয়ার উদ্যোগের অভিযোগ করেছেন সাংবাদিক ও কথাসাহিত্যিক শাহনাজ মুন্নী। এই উদ্যোগ বন্ধের দাবি জানিয়ে তিনি বলেন, পরিবেশ অধিদপ্তরের নয়টি তদন্তে এলাকাটি আবাসিক হিসেবে প্রমাণিত হওয়ার পর কারখানার পরিবেশগত ছাড়পত্র বাতিল করা হয়। অথচ আগামীকাল বৃহস্পতিবার আপিল কর্তৃপক্ষের শুনানি আয়োজনের মাধ্যমে আবারও ছাড়পত্র দেওয়ার চেষ্টা চলছে। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন শাহনাজ মুন্নী। এ সময় নয়াপুর গ্রামের বাসিন্দা মাইনুদ্দিন মোল্লা...