কাঙ্ক্ষিত বিচারের আশায় শহীদ পরিবার
জুলাই গণঅভ্যুত্থানে ৪ আগস্টের ভয়াবহ রক্তক্ষয়ী ঘটনার দুই বছর পেরিয়ে গেলেও সিরাজগঞ্জে এখনও কাটেনি শোকের ছায়া, মেলেনি প্রত্যাশিত ন্যায়বিচার। ২০২৪ সালের এই দিনে আওয়ামী লীগ, পুলিশ ও ছাত্র-জনতার ত্রিমুখী সংঘর্ষে সাংবাদিক, শিক্ষার্থী, সাধারণ মানুষসহ অনেকে প্রাণ হারান। ঘটনার দুই বছর পার হলেও এখনও উদ্ধার হয়নি খোয়া যাওয়া সব বৈধ অস্ত্র এবং ধরাছোঁয়ার বাইরে থেকে গেছে মামলার প্রধান প্রধান এজাহারভুক্ত আসামিরা। এসব ঘটনায় পরে সরকারি গেজেটে ১৩ শহীদের স্বীকৃতি দেওয়া হয়েছে। নিহতদের মধ্যে ছিলেন এনায়েতপুরের কলেজ শিক্ষার্থী শিহাব হোসেন, মাদ্রাসা শিক্ষার্থী সায়েম হোসেন এবং তাঁত শ্রমিক ইয়াহিয়া আলীসহ একাধিক বীর আন্দোল...