হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে চারজন এবং সিলেট বিভাগে দুজন মারা গেছেন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৯৬ জন এবং হামের উপসর্গ নিয়ে ৭৬৪ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৮৬০ জনে। বিভাগভিত্তিক হিসেবে হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩৩৪ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেটে ১১৭ জন, রাজশাহীতে ৯১ জন, ময়মনসিংহে ৭১ জন, চট্টগ্রামে ৬১ জন, বরিশালে ৪৫ জন, খুলনায় ৩২ জন এবং রংপুর বিভাগে ১৩ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে পরবর...