হরমুজের নিয়ন্ত্রণ পাচ্ছে ইরান, ট্রাম্পের চাওয়া পূরণ হচ্ছে না
কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় সচল করা নিয়ে ইরান ও ওমানের মধ্যে একটি চুক্তি চূড়ান্ত রূপ নিতে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের এই জলপথের ভবিষ্যৎ নির্ধারণী আলোচনায় কূটনৈতিক স্তরে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তবে প্রণালিতে তেহরান একক নিয়ন্ত্রণ পাওয়ার সুযোগ তৈরি হওয়ার বিষয়টি ওয়াশিংটনের মূল উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক হয়ে দাঁড়িয়েছে। ফলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্রুত চুক্তি চাইলেও তা বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা রয়েছে। সিএনএনের খবরে বলা হয়েছে, ইরানের মূল লক্ষ্য হলো এই যুদ্ধকালীন পরিস্থিতিতে অর্জন করা কৌশলগত সুবিধাগুলো দীর্ঘ মেয়াদে ধরে রাখা। তেহরান স্পষ্ট করে দিয়েছে, হরমুজের আইনি কাঠামো আর...