ম্যানচেস্টারের অ্যাডাম এখন বাংলাদেশের
শুরুটা হয়েছিল জামাল ভূঁইয়াকে দিয়ে। ডেনমার্কপ্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলার আজ তেরো বছর ধরে বাংলাদেশ দলের হয়ে খেলছেন। তারপর হামজা চৌধুরী-শমিত সোমদের আগমনে দলে বংশোদ্ভূত ফুটবলারের সংখ্যা অনেক বেড়েছে। বয়সভিত্তিক দলেও রোনান সুলিভানদের দেখেছে সবাই। এবার সেই দলেই খেলার জন্য ম্যানচেস্টার থেকে ঢাকা এসেছেন অ্যাডাম আব্বাস। বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের হয়ে আগামী মাসে উজবেকিস্তানে এএফসি কাপের বাছাই পর্ব খেলবে বাংলাদেশ। সেই প্রতিযোগিতা সামনে রেখে যশোরে শুরু হয়েছে পাঁচ দিনের প্রশিক্ষণ ক্যাম্প। সেই ক্যাম্পে যোগ দিতে এসেছেন ইংল্যান্ডপ্রবাসী এই উইঙ্গার। তাঁর নানা-নানি বাংলাদেশি। মা ব্রিটিশ আর বাবা...