তরুণদের ১২ শতাংশ উচ্চ রক্তচাপে আক্রান্ত
বাংলাদেশে তরুণদের মধ্যে উচ্চ রক্তচাপসহ বিভিন্ন অসংক্রামক রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা বাড়ছে। ১৮ থেকে ৩৯ বছর বয়সী জনগোষ্ঠীর প্রায় ১২ শতাংশ উচ্চ রক্তচাপে আক্রান্ত। এ পরিস্থিতি মোকাবিলায় কার্যকর কর্মসূচির পাশাপাশি টেকসই অর্থায়ন জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উপলক্ষে মঙ্গলবার গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) আয়োজিত এক ওয়েবিনারে বক্তারা এসব কথা বলেন। ‘যুব সমাজে উচ্চ রক্তচাপ ঝুঁকি ও করণীয়: বাংলাদেশ পরিপ্রেক্ষিত’ শীর্ষক এ ওয়েবিনারে গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই) সহায়তা করে। তরুণদের সংগঠন বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস&rsqu...