বাব আল-মান্দেব প্রণালির কাছে হামলায় কার্গো জাহাজের দুই ক্রু নিহত
ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ভ্যানগার্ড জানিয়েছে, ইয়েমেনের দক্ষিণ উপকূলের কাছে বাব আল-মান্দেব প্রণালির কাছে একটি কার্গো জাহাজে হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। সংবাদ সংস্থা এএফপি ইয়েমেনের কোস্ট গার্ডের একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, লোহিত সাগরের প্রবেশমুখে জাহাজটিতে ইরান-সমর্থিত হুথিরা হামলা চালায়। সূত্রটি আরও জানায়, বাকি ক্রু সদস্যদের উদ্ধার করা হয়েছে। এএফপিকে আরেকটি সূত্রও ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। ওই সূত্র জানায়, উদ্ধার অভিযান চলাকালে জাহাজটি আরও একটি হামলার লক্ষ্যবস্তু হয়। ওদিকে ভ্যানগার্ড জানিয়েছে, নিহত দুজন হলেন- একজন পাকিস্তানি নাগরিক এবং একজন ইন্দোনেশিয়ার নাগরিক...