মাদক কিনে এনে না দেওয়ায় স্কুলছাত্রকে মারধর
বাঞ্ছারামপুরে মাদক কিনে এনে দিতে রাজি না হওয়ায় আল-আমীন নামে স্কুলছাত্রকে পিটিয়ে আহত করেছে দুই মাদকসেবী। ছেলেকে মারার প্রতিবাদ করায় তার বাবাকে ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বাঞ্ছারামপুর কেন্দ্রীয় ঈদগাহ এলাকায় এই ঘটনা ঘটে। আহত আল-আমীন বাঞ্ছারামপুর সরকারি এসএম পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। তার বাবার নাম দুলাল মিয়া। তাদের বাড়ি পটুয়াখালীর গলাচিপা থানার কালাই কিশোর গ্রামে। তবে তারা বাঞ্ছারামপুর ঈদগাহ এলাকায় বসবাস করছেন। অভিযুক্ত মাদকসেবী দুজন হলেন– বাঞ্ছারামপুর মালিপাড়ার ইদ্রিস মিয়ার ছেলে ইয়াসিন, বাঞ্ছারামপুর ঈদগাঁহ এলাক...