পরিবর্তনের বার্তা নিয়ে এলো শরৎ
শরতের প্রথম দিন আজ। এই ঋতুর তাৎপর্য শুধু ক্যালেন্ডারের পাতায় সীমাবদ্ধ নয়। প্রকৃতির রূপান্তরের পাশাপাশি শরৎ মনে করিয়ে দেয় মানুষের জীবনধারা কতটা বদলে গেছে। এটি পরিবেশ সংরক্ষণ, সাংস্কৃতিক ঐতিহ্য এবং প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক নিয়ে নতুন করে ভাবার সুযোগ তৈরি করে। বর্ষার পথচলা শেষে ঋতুচক্রে আসে শরৎ। বাংলা বর্ষপঞ্জির ভাদ্র ও আশ্বিন– এ দুই মাস শরৎকাল। সাধারণত নীল আকাশ, সাদা মেঘ ও কাশফুলের ঋতু বলা হয় শরৎকে। তবে সময়ের পরিবর্তনে এ ঋতুকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে গেছে। বিশেষ করে নগরজীবনে শরৎ এখন শুধু প্রকৃতির সৌন্দর্যের প্রতীক নয়; এটি সামাজিক পরিবর্তন, সাংস্কৃতিক চর্চা, পরিবেশগত সংকট ও মান...