মুশফিকের জন্য এই টেস্ট জয় কেন বিশেষ, জানালেন শান্ত
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ের বিশেষত্ব আরও বেড়েছে মুশফিকুর রহিমের জন্য। ২১ বছরের টেস্ট ক্যারিয়ারে প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে নেমেই জয়ের স্বাদ পেয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ এই ব্যাটার। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর চোখেও তাই মুশফিকের এই মুহূর্তটি ছিল বিশেষ। জয় নিশ্চিত হওয়ার পর দলের সঙ্গে উদ্‌যাপনের সময় একটি স্টাম্প তুলে নেন মুশফিক। সেই মুহূর্তটিও ছুঁয়ে গেছে শান্তকে। মুশফিককে নিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘সে বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার এবং টেস্ট ক্রিকেট খেলতে সে সবসময়ই ভালোবাসে। প্রায় ২০-২১ বছরের ক্যারিয়ারে ১০০টির বেশি টেস্ট...